ঈদুল আযহা নিয়ে ছন্দ, কবিতা ও গান। ঈদুল আযহা ২০২৫

ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা। ঈদ আসে মানুষে মানুষে ভ্রাতৃত্ব আর সৌহার্দ্য নিয়ে। এই দিনে সবাই একসাথে মিলেমিশে ভাগ করে নেয় আনন্দ, খাবার আর ভালোবাসা। ঈদ আমাদের শেখায় ত্যাগ, সহমর্মিতা আর শান্তির পথে হাঁটতে।

প্রিয় পাঠক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আশা করছি সকলে অনেক ভাল আছো, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমাদের আজকের আর্টিকেলটিতে তোমাদের জন্য নিয়ে এসেছি ঈদুল আযহা নিয়ে ছন্দ, কবিতা ও গান। তোমরা যারা প্রিয় মানুষ অথবা বন্ধুদের, ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ছন্দ, কবিতা ও গান অনুসন্ধান করে চলেছ, তারা আমাদের এই আর্টিকেলটি থেকে তোমাদের অনুসন্ধানকৃত ফলাফল সংগ্রহ করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে।

ঈদুল আযহা নিয়ে ছন্দ

“আজ দুঃখ ভোলার দিন,

আজ মন হবে যে রঙিন।

আজ প্রান খুলে শুধু গান হবে,

আজ সুখ হবে সিমাহীন

আজ যে ঈদের দিন।

ঈদ মোবারাক !”

“নতুন সকাল নতুন দিন।

শুভ হোক ঈদের দিন।

নতুন রাত বাকা চাঁদ।

রঙিন হোক ঈদের রাত।

ঈদ মোবারক”

“পড়েছে আজ চাঁদের নজর,

তাইতো পেলাম ঈদের খবর।

হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,

সবাই পেলো ঈদের বাতাস”

“কিছু কথা অব্যাক্ত রয়ে যায়,

কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,

কিছু স্মৃতি নীরবে কেঁদে যায়,

শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়

-ঈদ মোবারক ”

“ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,

অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,

সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,

শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে”

“এই SMS যার কাছে যাবে

যাকে পাবে তাকেই আমার সালাম দিবে।

লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবে

আর মিষ্টি করে বলবে ঈদ মোবারক”

“ঈদ আনে বস্তা ভর্তি খুশি,

তাই তুমি খেয়ো পেট পুরে

গোশত আর পোলাও রাশি রাশি

তাই বলে ঈদ কখনো হবে না বাসি,

ঈদ মোবারক”

“তোমার ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,

দিনগুলি সব যাকনা কেটে এমনি হেসে খেলে।

অপূর্ণ না থাকে যেন তোমার কোনো সুখ,

এই কামনায় জানাই তোমায় ঈদ মোবারক।

-ঈদের অভিনন্দন”

“চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়,

নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায় ।

ঈদ মোবারাক”

“যেদিন দেখব ঈদের চাঁদ,

খুশি মনে কাটবে রাত।

নতুন সাজে সাজব আজ,

আজ হলো ঈদের দিন

আনন্দে কাটবে সারাদিন,

ঈদ বোবারক”

“দূরের মানুষ আসুক কাছে,

কাছের জন থাকুক পাশে,

মন ছুটে যাক তোমার টানে,

নয়া চাদের আগমনে,

কাটুক খুশি সবার মনে”

“নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদের সেলামী নিও।

সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে।

ঈদ মোবারাক বলো প্রান খুলে”

“ঈদ মানে হাসি, ঈদ মানে আশা।

ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।

ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি।

ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।

ঈদ মোবারক”

“সারা দেশে চলছে ঈদের উত্সব।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।

ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।

ঈদ মোবারক”

“ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,

বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।

কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,

আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।

ঈদ মোবারক”

“আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে,

ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে।

পোলাও কোরমার সাথে দিব সেভেন আপ খেতে।

ঈদের দিন করবো মাস্তি দুজন মোরা মিলে।

ঈদ মোবারক”

“নীল আকাশে ঈদের চাঁদ

ঈদের আগে চাঁদনী রাত

ঈদ হলো খুশীর দিন

দাওয়াত রইলো ঈদের দিন,

ভালো থেকো সীমাহীন ।

ঈদের দিনটা তোমার হোক রঙিন

ঈদ মোবারক”

“ঈদে সারাদিন ছিলাম বিজি

এখন আমি ইজি

এড্রেস দাও তাড়াতাড়ি

কালকে যাবো তোমার বাড়ি”

“কাল ঈদ উল আযহা

সাজবে তুমি

মেহেদি দিয়ে রাঙ্গাবে তোমার হাত

এই খুশীর সময়টুকু

কাটুক তোমার বারোমাস

ঈদ মোবারাক”

“রং লেগেছে মনে

মধুর এই ক্ষণে

তোমায় আমি রাঙ্গিয়ে দেবো

ঈদের এই দিনে।

-শুভ ঈদ মোবারাক”

“ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে?

খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,

তোমার জন্য ছিলো কত অপেক্ষা

তাই বুঝি দিলে এক বছর পর দেখা!

ঈদ মোবারাক”

“ঈদ কার্ড দিতে পারলাম না

তুমি দূরে বলে

মুখে বলতে পারলাম না

নাম্বার নাই বলে,

তাই তোমাকে বলছি সুন্দর হোক

তোমার ঈদের দিন,

দাওয়াত রইলো অগ্রিম”

“আসছে ঈদ লাগছে ভালো

তাই তো আমায় বলতে হলো

ঈদ মানে আশায় ভরা আলো ।

ঈদ মানে আশা।

ঈদ মানে সুন্দর জীবন

সুন্দর ভালোবাসা

ঈদ মোবারাক”

“তুমি হাসি খুশী থেকো

যেমন হাসি থাকে ফুলে,

দুনিয়ার সব দুঃখ যাক তোমায় ভুলে,

দুহাত উড়ায় আজ আকাশে

হয়ে যাও আজ পাখি

আজ হলো তোমার খুশীর ঈদ”

“বৃষ্টি আসবে……

আর বাড়ির ছাদ ভিজবে না এমন কি হয় ?

চাঁদ উঠবে……

আর জসনা থাকবে না এমন কি হয় ?

বাগানে ফুল ফোটবে……

আর তুমি সুবাশ পাবে না এমন কি হয় ?

আর ঈদ আসবে……

তুমি দাওয়াতপাবে না এমন কি হয় ?

ঈদের দাওয়াত রইলো

ঈদ মোবারাক”

“কিছু কথা অব্যাক্ত রয়ে যায়

কিছু অনুভুতি মনের মাঝে থেকে যায়,

কিছু স্মৃতি গোপনে কাঁদায়,

শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ।

ঈদ মোবারাক”

“তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি

তুমি পাহাড়ের গায়ে ঝরনার পানি,

তুমি বরষার এক পরশ বৃষ্টি,

তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ,

তোমাকে জানাই – ঈদ মোবারাক”

“সাদা গোলাপ সবুজ পাতা, তোমাকে জানাই ঈদের কথা।

আসবে আমার বাড়িতে, বসতে দিব পিড়িতে।

খাবে কিন্তু অল্প, করবো অনেক গল্প।

ঈদ মোবারক”

“বাকা চাঁদের হাসিতে,

দাওয়াত দিলাম আসিতে,

আসতে যদি নাও পারো

ঈদ মোবারক গ্রহণ করো”

“তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস,

তুমি সিতল ভোরের শিশির ভেজা ঘাস।

তুমি আলোময় পৃথিবীর তারা ভরা রাত,

তোমাকে জানাই

ঈদ মোবারক”

ঈদ নিয়ে কবিতা

আজকে এল খুশীর দিন
দেখ না চেয়ে খুশীর চিন
দেখ না চেয়ে আজ রঙিন
খুশীর ঝলক ঈদগাহে।
…………………………..
জামাত ছেড়ে থাকবে যে
ঘরের কোণে রইবে সে
রইবে হয়ে একপেশে
একলা থাকায় দুঃখ তাই।
সবাই মিলে একদলে
এক আশাতে যাই চলে
এক আশাতে যাই বলে
ঈদগাহ হবে দুনিয়াটাই।

“চাঁদ উঠিয়াছে, ঈদের চাঁদ কি উঠেছে? শুধায় সবে।
লাখো জনতার আঁখি থির আজি সুদূর সুনীল নভে।
এই ওঠে,ওই উদিল গগনে
সুন্দর শিশু চাঁদ—
আমিন। আমিন। রাব্বুল আলামিন
করে সবে মোনাজাত।”

“আজি সকল ধরা মাঝে বিরাট মানবতা মূর্তি লভিয়াছে হর্ষে,
আজিকে প্রাণে প্রাণে যে ভাব জাগিয়েছে রাখিতে হবে সারা বর্ষে,
এই ঈদ হোক আজি সফল ধন্য নিখিল-মানবের মিলন জন্য,
শুভ যা জেগে থাক,অশুভ দূরে যাক
খোদার শুভাশীষ স্পর্শে।”

“আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে
দুলছে খুশীর নদী প্লাবনে
ঘরে ঘরে জনে জনে
আজি মুখর হব মোরা গানে গানে
ঈদ মোবারক, ঈদ মোবারক আজ
বল ঈদ মোবারক আজ।”

“এসেছে নূতন দিন
আলো শতদল পাপড়ি মেলেছে, কুয়াশা হয়েছে ক্ষীণ।
জরির জোব্বা, শেরোয়ানী আর আমামার সজ্জায়
আতরের পানি, মেশেকর রেণু খোশবু বিলায়ে যায়—
বাতাসে বাতাসে কলরোল আজি, ভেঙেছে তন্দ্রা ঘোর
সাহেবজাদীর নেকাব টুটেছে, রাত্রি হয়েছে ভোর।”

ঈদ আসে হাসি-খুশী তোমাদের আমাদের সকলের ঘরে
অনেক আনন্দ নিয়ে কিছুক্ষণ ভুলে যাই
দুঃখ জ্বালা যত
আজ শুধু মেলামেশা অন্তরঙ্গ
হয়ে থাকা অবিরত
আল্লাহর প্রশংসায় গান, তাঁর দয়া দাক্ষিণ্যের অমৃত ঝরে।

ঈদুল আযহার কবিতা

ঈদ খুশি

ঈদ এলো, এলো ঈদ
খুশি খুব মনে,
ঈদ নিয়ে কত কথা
বলি জনে জনে।

মন নাচে প্রাণ নাচে
নানারূপ প্লান,
কিছুতেই দেবো নাকো
হতে সব ম্লান।

মনে কোনো কালি নেই
মনে নেই দাগ,
খুব দূরে চলে গেছে
হৃদয়ের বাঘ।

বুক জুড়ে এসে যায়
ফুরফুরে হাসি,
আজ যেন সকলেরে
খুব ভালোবাসি।

ঈদের সংবাদ

রোজা শেষে মিষ্টি হেসে
শাওয়ালের চাঁদ,
রূপোর তশতরীতে বয়ে আনে
ঈদের সংবাদ।

ঘরে ঘরে পিঠা পুলির
হরেক আয়োজন,
ঈদের দিনে বিলিয়ে সব
খুশিতে ভরে মন।

ধনী-গরীব নেই ভেদাভেদ
হিংসা-দ্বেষ দূর,
পরস্পরে বুক মিলিয়ে গড়ে
সম্প্রীতি সুমধুর।

খোকাখুকু খুশবু মেখে
নতুন জামা গায়,
আব্বুর সাথে পড়তে নামাজ,
ঈদগাহেতে যায়।

ঈদের আনন্দ
-সাজিয়া আফরিন

রোজার শেষে ঈদের খুশি
খুশির জোয়ার প্রাণে,
মিষ্টি সুরে আকুলতা
বলছে গানে গানে।

নতুন জামা মাথায় টুপি
বাবার হাতটি ধরে,
ঈদের নামাজ করবে আদায়
বলছে মাকে ঘরে।

মায়ের হাতের মিষ্টি খাবার
জিভে যে জল আসে,
পায়েস ফিরনি নকশি পিঠা
গুড়ের সিরকায় ভাসে।

দুঃখ বিভেদ আজকে ভুলে
মিলেমিশে থাকি,
ঈদ আনন্দ ভাগাভাগি
প্রেম বন্ধনে রাখি।

ইচ্ছে কতো মনের মাঝে
থাকতো যদি ডানা,
দূর পবনে ভেসে যেতাম
শুনতাম না আর মানা।

ঈদের আনন্দ
-মোঃ মজিবুর রহমান

ঈদ এলো নতুন করে
বছর গুড়িয়ে,
হাসিখুশি থাকবো মোরা
সবাইকে নিয়ে।

মুখে মুখে মাতামাতি
হয়না তবু বন্ধ,
বন্ধু আর বান্ধব মিলে
থাকবে আনন্দ।

 

পোলাও খাব, কুরমা খাব
খাব কত কি,
ঈদ গাহে যাব মোরা
কি করে ভূলি।

 

নতুন কাপর গায়ে দিয়ে
সালাম দিবে সবে,
ছোট ছেলে নামায পড়বে
বলে- আমায় সাথে নেবে।

নামায শেষে কুলাকুলি
কত মানুষ চেনা,
ঈদের আনন্দ কত বেশি
হয়না বেচা-কেনা।

গুরুস্থানে যাব মোরা
একসাথে হায়,
সবার চোখের কান্না দেখে
বুক ভেসে যায়।

আশা কত বুকে আছে
গরুর মাংশ খাব,
পরিবারের ভালোবাসায়
সবার মন রাঙ্গাবো।

ঈদের খুশি
-শুভ জিত দত্ত

ওই উঠেছে আকাশে চাঁদ
কালকে খুশির ঈদ।

একটি মাস রোজা‌‍ শেষে
আসে খুশির ঈদ,
নামাজ শেষে কোলাকুলি
বড় ছোট নির্বিশেষে।

নানা রকম আয়োজনে
মেতে থাকি সবাই মিলে।

দুঃখ সুখের ভাগাভাগি
করব সবাই মিলে।

নতুন জামা নতুন জুতা
পড়বো মজা করে।

ঘোড়াঘুড়ি খাওয়া দাওয়া
নাইকো মজার শেষ।

লাচ্ছা সেমাই ফিরনি মিটাই,
নানা রকম আয়োজনে
ঈদ জমে ওঠে।

ভেদাভেদ ভুলে সবাই
আনন্দে মেতে ওঠি,
সরিয়ে যত দুঃখ গুলো।

ঈদ মোবারক
– কাজী নজরুল ইসলাম

শত যোজনের কত মরুভূমি পারায়ে গো,
কত বালুচরে কত আঁখি-ধারা ঝরায়ে গো,
বরষের পরে আসিলে ঈদ!

ভুখারীর দ্বারে সওগাত ব’ইয়ে রিজওয়ানের,
কন্টক-বনে আশ্বাস এনে গুল- বাগের,
সাকীরে “জা’মের দিলে তাগিদ!

খুশীর পাপিয়া পিউ পিউ গাহে দিগ্বিদিক
বধূ জাগে আজ নিশীথ-বাসরে নির্নিমিখ!

কোথা ফুলদানী, কাঁদিছে ফুল,
সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখার,
মনে পড়ে শুধু সোঁদা-সোঁদা বাস এলো খোঁপার,
আকুল কবরী উলঝলুল!

ওগো কাল সাঁঝে দ্বিতীয়া চাঁদের ইশারা কোন
মুজদা এনেছে, সুখে ডগমগ মুকুলী মন!
আশাবরী- সুরে ঝুরে সানাই।

আতর-সুবাসে কাতর হ’ল গো পাথর-দিল,
দিলে দিলে আজ বন্ধকী দেনা-নাই দলিল,
কবুলিয়তের নাই বালাই।।

আজিকে এজিদে হাসেনে হোসেনে গলাগলি,
দোযখে বেহেশতে সুল ও আগুনে ঢলাঢলি,
শিরী ফরহাদে জড়াহড়ি!

সাপিনীর মত বেঁধেছে লায়লী কায়েসে গো,
বাহুর বন্ধে চোখ বুঁজে বঁধু আয়েসে গো,
গালে গালে চুমু গরাগড়ি।।

দাউ- দাউ জ্বলে আজি স্ফূর্তির জাহান্নাম,
শয়তান আজ বেহেশতে বিলায় শরাব-জাম,
দুশম্ন দস্ত এক-জামাত!

আজি আরফাত-ময়দান পাতা গাঁয়ে- গাঁয়ে,
কোলাকুলি করে বাদশা ফকীরে ভায়ে-ভায়ে,
কা’বা ধ’রে নাচে ‘লাত-মানাত’।।

আজি ইসলামী ডঙ্কা গরজে ভরি’ জাহান,
নাই বড় ছোট-সকল মানুষ এক সমান,
রাজা প্রজা নয় কারো কেহ।

কে আমীর তুমি নওয়াব বাদশা বালাখানায়?
সকল কালের কলঙ্ক তুমি; জাগালে হায়
ইসলামে তুমি সন্দেহ।।

ইসলাম বলে, সকলের তরে মোরা সবাই,
সুখ-দুখ সম-ভাগ করে নেব সকলে ভাই,
নাই অধিকার সঞ্চয়ের!

কারো আঁখি-জলে কারো ঝাড়ে কি রে জ্বলিবে দীপ?
দু’জনার হবে বুলন্দ-নসীব, লাখে লাঝে হবে বদ-নসীব?
এ নহে বিধান ইসলামের।

ঈদ-অল-ফিতর আনিয়াছে তাই নববিধান,
ওগো সঞ্চয়ী, উদ্বৃত্ত যা করিবে দান,
ক্ষুধার অন্ন হোক তোমার!

ভোগের পেয়ালা উপচায়ে পড়ে তব হাতে,
তৃষ্ণাতুরের হিসসা আছে ও-পেয়ালাতে,
দিয়া ভোগ কর, বীর দেদার।।

বুক খালি ক’রে আপনারে আজ দাও জাকাত,
করো না হিসাবী, আজি হিসাবের অঙ্কপাত!
একদিন করো ভুল হিসাব।

দিলে দিলে আজ খুন্সুড়ি করে দিললগী,
আজিকে ছায়েলা-লায়েলা-চুমায় লাল যোগী!
জামশেদ বেঁচে চায় শরাব।

পথে পথে আজ হাঁকিব, বন্ধু, ঈদ মোবারক! আসসালাম!
ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরনী ফুল-কালাম!
বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ!

আমার দানের অনুরাগে-রাঙা ‘ঈদগা’রে!
সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে-
দেহ নয়, দিল হবে শহীদ।

ঈদের সালাম নেবেন
-ইমতিয়াজ সুলতান ইমরান

আজকে সবাই যাচ্ছে ভেসে হাসিখুশির বানে
সবার সাথে আমারও খুব পুলক জাগে প্রাণে।
কী হয়েছে? কী ঘটেছে? কিসের মাতামাতি?
কিসের খুশি? জানতে করে মনটা আতিপাতি!

দিন গড়িয়ে ঘনিয়ে যখন এলো সাঁঝের বেলা
বনবাদাড়ে আলোর জোনাক জমিয়েছে মেলা।
দূর আকাশে চেয়ে আছে পাড়াপড়শি যতো
একটা নাকি চাঁদ উঠেছে কচি শিশুর মতো।

সন্ধ্যা বেলায় চাঁদ দেখিতে মাঠে সবাই এলো
সবার মতো আমার মনে আগ্রহ খুব পেলো।
হঠাৎ দেখি মেঘের ফাঁকে চিকন চাঁদের হাসি
উপর থেকে ঝরছে যেন জোছনা রাশিরাশি।

রমজানের ঐ রোজার শেষে… উঠলো বেজে গীতি
ঈদের মহান, নজরুলের গান… সাম্য সুখের প্রীতি।
বিভেদ ভুলে নিজেকে আজ বিলিয়ে সবাই দেবেন
ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদের সালাম নেবেন।

ঈদ এসেছে ঈদ
-আশিক মাহমুদ রিয়াদ

পবিত্র রমজান শেষে এলো খুশির ঈদ,
পাখিরা গায় আজ স্নিগ্ধতার গজল
হৃদয়ে বাজে পবিত্রতার গীত
আজ যে খুশির বাধন হারিয়ে,
জড়িয়ে চাঁদর ভালোবাসার
জানাই তোমায় ঈদ মোবারক।

ঈদ এসেছে নিয়ে খুশির বার্তা
গাছে গাছে বসেছে পাখিদের কলরব
রাস্তায় নেমেছে নতুনত্বের ঢাল
আজ ভেদাভেদ ভোলার দিন
এসো করি ঝিলমিল.ভেসে বেড়াই আনন্দে।

বছর ঘুরে এলো খুশির ঈদ
হৃদয়ে বাজে আনন্দের গীত
আকাশে সরু এক ফালি চাঁদ উঠেছে ঐ
ঈদ এসেছে, ঈদ এসেছে, আগামীকাল কই।

সন্ধ্যে রাতে হুরোহরি, হৃদয়ে বাজে কলরব
রাত পেরোলেই ঈদের দিন, হবে কত কি কতসব।
সকাল সকাল ঘুম ভাঙলেই,
ভেসে আসে মসজিদের আজানের ডাক!

গোসল সেরে
নতুন পাঞ্জাবি গায়ে জড়িয়ে
গায়ে মেখে সুগন্ধি
এগোই তবে মসজিদের দিকে
একটু একটু হাসি ফিকে।

আজ সেই দিন এলো
সারাদিন হবে মাতামাতি
ঈদ এলো খুশির বার্তা নিয়ে
ভেঙে দিয়ে সব ভেদাভেদ
হৃদয় থেকে তোমাই জানাই আজ
ঈদ মোবারক, ঈদ মোবারক।

ইদ পরানের মেলা
-নিশিকান্ত রায়

মিলেই যাবে রঙ ধনুটা,ভাবছি বসে ঘাটে,
জোয়ার ভাসে জলের শ্বাসে সূর্যি বসে পাটে।
মরুর হাওয়া আলোছায়া, সাগর ভরা গান,
শস্য শ্যামল কোমল ছায়ায় আলোর অভিমান।

ত্যাগ ও ভোগের সুমহিমায় আসে প্রাণের ইদ,
ভুলে যাওয়া সব ভেদাভেদ চোখ জুড়ে নাই নিঁদ।
বাতাস ঘিরে খেলা করে আনন্দেরই গান,
হিংসা ঘৃণা সব চলে যায় সমুদ্দুরের টান।

কাজল দিঘীর অলস জলে খুশীর কাঁপন উঠে,
ইদ এসে তাই ভূবন ভোলায় পাষানে ফুল ফুটে।
ছোট বড় গরীব দুঃখী অবহেলার খেলা,
মন্দ গুলো সব ভুলে যাই ইদ পরানের মেলা।

ঈদ ও জীবন
-মজনু মিয়া

আকাশের চাঁদ দেখা মাত্রা আনন্দ ক্ষণ শুরু
কেনাকাটা শুরু আরও আগে থেকে হইছে
কারও আবদার পূরণ করা সম্ভব নয় তো আমার
অভাবের সংসারে জীবন জটিল অসুখ বিসুখ।

পরিবার পরিজন কারও মন জয় করতে পারা
যেন আকাশের চাঁদ ধরা পকেট চুচু করে
চোখ মুখ দেখে মনে হলো জ্বলন্ত অনলে পুড়া
একটা অভাগা লোক পালানো ছাড়া পথ হারা।

কাছের তাকেও বুঝাতে পারছি না জীবন জ্বালা
ব্যর্থ হয়েছি জীবনে বাঁচতে হলে পালা।

ঈদের গান

মুখে মুখে সুখের কথা

গান: মুখে মুখে সুখের কথাকথা: গোলাম মোহাম্মদসুর: গোলাম মাওলা মুখে মুখে সুখের কথাঈদ মোবারক ঈদ মোবারকসবার জন্য হোক আনন্দঈদ মোবারক ঈদ মোবারক। চাঁদের মুখে মিষ্টি রূপার আলোঘুরে ঘুরে সুখের সুর ছড়ালোপাতায় পাতায় শাখায় শাখায়ঈদ মোবারক ঈদ মোবারক ॥ রোজার শেষে শুদ্ধ শুভ্র মনেখুশির পাখি স্নিগ্ধ সোহাগ বনেসাগর যেন দোল খেয়ে যায়ঈদ মোবারক ঈদ মোবারক ॥ […]

দল বেঁধে সব করছে খেলা

গান: দল বেঁধে সব করছে খেলা কথা: নাঈম আল ইসলাম মাহিনসুর: মশিউর রহমান দল বেঁধে সব করছে খেলা গাইছে হেসে হেসেবাড়ীর পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে ॥ দেখেন সবাই আনন্দে উচ্ছলশুধু একটি ছেলে পথের ধারে চোখ দুটো ছল ছলথমকে দাঁড়ান দয়ার নবী অন্তরে পান ব্যথাপ্রশ্ন করেন কাঁদছো কেন পথের কিনার ঘেঁষে ॥ যুদ্ধে আমার

ঈদ এলো রে ঈদ এলো রে

গান: ঈদ এলো রে ঈদ এলো রেকথা: আজিজুর রহমানসুর: গোলাম মাওলা ঈদ এলো রে ঈদ এলো রেআসলো আবার ঈদখুশির হাওয়ায় মন উড়ে যায়নাই নয়নে নিদ ॥ রঙ্গীন সোনার জরিন আশায়শিরিন হাওয়া স্বপ্ন জাগায়মনের বনে দোল দিয়ে যায়বেহেশতি উম্মিদ ॥ আনন্দ আজ ছড়িয়ে গেলোজমিন ও আসমানেসেই খুশি যে দেই ছড়িয়েআজকে সবার প্রাণে। খুশির গোলাপ নিরাশ বুকেহাসির

অনুরাগে রঙিন গোলাপ তুলে

গান: অনুরাগে রঙিন গোলাপ তুলেকথা: গোলাম মোহাম্মদসুর: মশিউর রহমান অনুরাগে রঙিন গোলাপ তুলেফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলেআমাদের চোখে প্রেম সুরমা আঁকাঈদের খুশি আজ মেলেছে পাখা ॥ সোনালি জরিন দিন আলো ঝরানোদোলা দিলো দোলা দিলো মন ভরানোবুকে প্রেম মুখ মিঠে হাসিতে মাখা ॥ আজ মহামিলনের চলেছে মিছিলঈদ এলো ঈদ এলো প্রেমে ঝিলমিল। ঈদগাহ তুলেছি গড়ে প্রতি বুকে

ঈদ এসেছে কালকে খুশির ঈদ

গান: ঈদ এসেছে কালকে খুশির ঈদকথা: আসাদ বিন হাফিজসুর: হাসিনুর রব মানু ঈদ এসেছে ঈদ এসেছে কালকে খুশির ঈদসেই খুশিতে হারিয়ে গেছে সবার চোখের নিদরাঙ্গা বুবু পরলো চুড়ি মনের সুখে কুটলো গুড়িগুনগুনিয়ে সুরে সুরে গাইলো শত গীত ॥ বিকেল গেলো সন্ধ্যা হলো নামলো আঁধার রাতদেশ দুনিয়া খুশি দেখে দূর আকাশের চাঁদহাট থেকে বাপ সদাইপাতি আনলো

কুরবানী দাও কুরবানী হুকুম

গান: কুরবানী দাও কুরবানী হুকুমকথা: আবুল হোসাইন মাহমুদসুর: হাফেজ বিলাল হোসাইন কুরবানী দাও কুরবানী হুকুম মানো কুরআনীরক্ত এবং মাংস তো নয় আজ তাকওয়ার দিন জানি ॥ ইবরাহীমের মতো ঈমান সাহস রাখো সবখানেচাইলে সবই দিতে পারো সেই ঈমানের জোর টানেখোদার পথে দাও বিলিয়ে সবই খোদার তা জানি ॥ পশু জবাই দিয়ে করো মনের পশু জবাইঈদুজ্জোহার রহস্যটা

আয় রে মুমিন আয় ঈমানদার

গান: আয় রে মুমিন আয় ঈমানদারকথা: আজিজুর রহমানসুর: গোলাম মাওলা আয় রে মুমিন আয় ঈমানদারআয় রে খুশির ঈদগাহেসকল কিছু বিলিয়ে দেআল্লাহ যে তোর দীল চাহে ॥ সব ব্যথা সব দুঃখ ভুলেআজকে মনের দুয়ার খুলেআয় সিপাহী আয় মুজাহিদআয় এগিয়ে খোদার রাহে ॥ চায় যে রে তোর আগের মতোমুক্ত উদার মন আবারপ্রেমের আলোয় রশনী হৃদয়আয় এগিয়ে রাহী

ও মন রমজানের ওই রোজার শেষে

গান: ও মন রমজানের ওই রোজার শেষেকথা ও সুর: কাজী নজরুল ইসলাম ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদতুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকীদ ॥ তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহদে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙ্গাইতে নিদ ॥ তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহেযে ময়দানে সব গাজী মুসলিম

ঈদ মানে তো খুশির খেলা

গান: ঈদ মানে তো খুশির খেলাকথা: মোশাররফ হোসেন খানসুর: গোলাম মাওলা ঈদ মানে তো খুশির খেলাফুলের মতো গন্ধে দোলাছন্দে ঝরা বৃষ্টিধারাটাপুর টুপুর টাপুর টুপুরঈদ মানে তো দেদোল দোলাসকাল দুপুর সকাল দুপুর ॥ ঈদ মানে তো বিভেদ ভোলানদীর মতো হৃদয় খোলাঈদ মানে তো সাগর ভরাখুশির খেলা আপন করাঝর্ণাধারা বয়ে যাওয়ামনের নূপুর মনের নূপুর ॥ ঈদের দিনে

ঈদ এলো মানুষের জন্য

গান: ঈদ এলো মানুষের জন্যকথা ও সুর: মতিউর রহমান মল্লিক ঈদ এলো মানুষের জন্যঈদ এলো জীবনের জন্যঈদের আনন্দ যে ভাগ করে নেয়সেই জন আসলেই ধন্য ॥ একা একা হয় না তো ঈদহয় না তো ঈদের খুশিএকা একা ঈদ করে সেযেই জন মূলত দোষীবুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষহিংসার আগুন জঘন্য ॥ ঈদ আসে মানুষের জ্বালা যাতনারক্ষতগুলো

ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততোদিন

গান: ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততোদিনকথা ও সুর: মতিউর রহমান মল্লিকঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততোদিনখোদার হুকুমাত হবে না কায়েমকায়েম হবে না যতদিন ॥ যেখানে মানুষ অধিকার হারাযেখানে জীবন দুঃখে শোকে ভরাসেখানে আকাশে ঈদের ঐ চাঁদমেঘেই ঢাকা যে চিরদিন ॥ যেখানে জুলুম সীমা ছেড়ে যায়কুফরি বাতিল শুধু বেড়ে যায়সেখানে মানুষের হৃদয়াবেগথাকে না থাকে না […]

গান: ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসবকথা: আসাদ বিন হাফিজসুর: আরিফ হোসাইন ঈদ মানে তো নয় রে কেবল আনন্দ উৎসবঈদ মানে তো নয় রে কেবল পাখির কলরবঈদ মানে তো সেই সে খুশির দিনত্যাগের মহান পথ ধরে যা পেলো রে মুমিন ॥ ঈদ মানে তো নয় রে কেবল নতুন জামা জুতোঈদ মানে তো নয়

আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে

গান: আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণেকথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণেদুলছে খুশির নদী প্লাবনেঘরে ঘরে জনে জনেআজ মুখর হবো মোরা গানে গানেঈদ মোবারক ঈদ মোবারক আজবলো ঈদ মোবারক আজ ॥ হাসি খুশি রাশি রাশিআজ দুঃখ নিয়েছে বিদায়সব ব্যথা ভুলে গিয়েবুকেতে বুক মিলাইজাগলো সাড়া যেন ঘুমের পাড়াজান্নাতি কলতানে ॥ ওগো প্রভু

ঈদ নিয়ে আসে এক নতুন আবেশ

গান: ঈদ নিয়ে আসে এক নতুন আবেশকথা: জাকির আবু জাফরসুর: আসরারুল আজীজ নোমান ঈদ নিয়ে আসে এক নতুন আবেশমুছে যায় জীবনের সব রেশারেশসারাটি বছর হোক ঈদের মতোখুশি খুশি দিন যেনো হয় না শেষ ॥ ঈদ হলো জীবনের সুখের ছবিঈদ হলো জীবনের নতুন কবিবুকে বুকে মিলে যাক সব মানুষেমুছে যাক যত আছে হিংসা দ্বেষ ॥ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *