সৌদি আরবে ঈদুল আযহা ২০২৫। ঈদুল আযহার শুভেচ্ছা বাণী
ত্যাগ, তাওহিদ আর তাবাক্কুলের মহোৎসব ঈদুল আযহা।
ঈদুল আযহা, ইসলামের পবিত্র ত্যাগের উৎসব। যার মহিমা অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবে সর্বোচ্চ রূপে প্রতিফলিত হতে দেখা যায়। হজের শেষ দিনগুলোতে মক্কা-মদিনা পরিণত হয় এক অপার্থিব ভক্তিময় পরিবেশে। যেখানে লাখো মুসলমান একত্রে তাঁদের প্রভুর সামনে আত্মসমর্পণ করেন।
২০২৫ সালে সৌদি আরবের ঈদুল আযহা কবে?
৬ই জুন ২০২৫ রোজ শুক্রবার, সৌদি আরবে ঈদুল আযহা পালন করা হবে। সৌদি আরব সহ বিভিন্ন দেশে ৬ জুন ঈদুল আযহা পালন করা হলেও, বাংলাদেশে ১০ জিলহজ্জ, অর্থাৎ ৭ই জুন ২০২৫ ইং তারিখে (শনিবার) ঈদুল আযহা পালন করা হবে।
হজ ও ঈদের সংযোগ
৯ জিলহজ্জ আরাফাতের ময়দানে হাজিদের কান্না আর দোয়ার ধ্বনিতে গমগম করে আকাশ-বাতাস। পরদিন, ১০ জিলহজ্জে ঈদুল আযহা। এই দিনটি শুধুই উৎসব নয়, এটা ইব্রাহিম (আ.)-এর সেই অমর আত্মত্যাগের স্মরণ৷ যাঁর সন্তানের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত থাকা ছিল আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রমাণ।
সৌদি আরবের ঈদের বৈশিষ্ট্য
সৌদি আরবে ঈদের সকাল শুরু হয় ঈদের নামাজ দিয়ে, যেখানে হাজারো মুসল্লি এক কাতারে দাঁড়ায়। নামাজ শেষে কুরবানির প্রক্রিয়া শুরু হয়। গরু, ছাগল, উট ইত্যাদি কোরবানি দিয়ে গরীব-অসহায়দের মধ্যে মাংস বিতরণ করা হয়।
ঈদুল আযহার ঐতিহ্যবাহী খাবার
ঈদের দিন সৌদি পরিবারগুলোতে থাকে নানা ঐতিহ্যবাহী খাবার, যেমন- কাবসা, মাণ্ডি, মাংসের খিচুড়ি, খেজুর আর মিষ্টান্ন। মেহমানদারি আর পরিবারের সাথে সময় কাটানোর মাধ্যমে ঈদের আনন্দ আরও বাড়ে।
ত্যাগ আর ঐক্য
ঈদুল আযহা আমাদের শেখায়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা কিছু ত্যাগ করতে পারি, তবেই জীবনের আসল সফলতা আসে। সৌদি আরবের মতো পবিত্র ভূমিতে এই ঈদ উদযাপন সত্যিই এক আত্মিক অভিজ্ঞতা।
ঈদুল আযহার শুভেচ্ছা বাণী
- ঈদ একটি নতুন শুরু, সুখ ও আনন্দের নতুন অধ্যায়। আল্লাহর রহমত সবসময় আপনার উপর বর্ষিত হোক। ঈদ মোবারক।
- আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল! ফাইনালি ঈদ মোবারাক সবাইকে।
- ঈদ মোবারক! দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদের জানাই ঈদের শুভেচ্ছা।
- ঈদে সবাইকে একটি নতুন সূর্যের মতো আনন্দময় দিন উপহার দিক। ঈদ মোবারক সবাইকে।
- সবাইকে জানাই অগ্রীম ঈদুল ফিতরের প্রানঢালা শুভেচ্ছা! ঈদ মোবারক!
- ঈদ মোবারক আজকের এই দিনে চাওয়া হে প্রভু, হে আল্লাহ হে পৃথিবীর মালিক, আজ ঈদের দিনের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও।
- ঈদ প্রতিটা ঘরে ঘরে ভয়ে আনুক অনাবিল আনন্দ ,সুখ, শান্তি এইটাই কামনা করি। ঈদ মোবারক সবাইকে।
- ঈদ হোক আনন্দের, ঈদ হোক শান্তির,সব দুঃখ ভুলে ভালোবাসায় ভরে উঠুক হৃদয়।তোমার জন্য রইলো রঙিন ঈদের শুভেচ্ছা!
- আল্লাহর রহমতে পরিপূর্ণ হোক তোমার জীবন,
প্রতি মূহূর্তে আসুক সুখ ও শান্তির বার্তা।
তোমাকে ও তোমার পরিবারকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। - প্রিয়জনদের নিয়ে কাটুক মধুর মুহূর্ত,
ঈদের খুশিতে হৃদয় হোক আলোয় উদ্ভাসিত।
ঈদ মোবারক!ঈদ এসেছে নতুন আশা ও নতুন আনন্দ নিয়ে। আল্লাহ আমাদের প্রত্যেককে তার রহমত ও মাগফিরাতের ছায়ায় রাখুক। ঈদ মোবারক সবাইকে। - ঈদ মোবারক। আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনকে সুখী ও সমৃদ্ধ করুন।
- ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা। আসুন, এই ঈদে একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করি। ঈদ মোবারক।
- আল্লাহ আমাদের সবার হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করুন। ঈদ মোবারক। এই ঈদ আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক।
- ঈদ এসেছে আনন্দ, ভালোবাসা ও শান্তির বার্তা নিয়ে। ঈদ মোবারক! আল্লাহর দয়া সবসময় আপনার সাথে থাকুক।
উপসংহার: আপনিও নিজের হৃদয়ে ঈদের আসল অর্থ ত্যাগ, ধৈর্য আর দয়া ধারণ করুন। ঈদ মোবারক!





